ছাতকে সরিষাপাড়া আসহাবে বদর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন
- Update Time : ১১:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকের সরিষাপাড়া আসহাবে বদর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান ২৯ রামাদ্বান মরহুম হাজী তৈমুছ আলী ভবনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক দক্ষিণ উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শিরন। আসহাবে বদর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুহাম্মদ আলী হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ছায়েম হোসাইনের পরিচালনায় ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ ছাতক ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি শামীম হোসেন, লতিফিয়া স্মৃতি সংসদ শান্তিগঞ্জ বাজার (কামারগাঁও) এর সভাপতি সাইফুল ইসলাম, সিংচাপইড় ইউনিয়ন আল-ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, সিংচাপইড় ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, লতিফিয়া স্মৃতি সংসদের সহ-সাধারণ মুহাম্মদ নূর উদ্দিন। লতিফিয়া দারুল কুরআন মাদরাসা সিলেটের ছাত্র মুজাম্মিল হোসেনের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আসহাবে বদর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি হাফিয মাহবুব আলম, আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক রাজু মিয়া, অর্থ সম্পাদক মঈনুল ইসলাম, প্রচার সম্পাদক রিপন আহমদ, নাজমুল, আখলাক, আলমগীর, মিজান প্রমুখ। বিজ্ঞপ্তি





























