ছাতকে এসএসসির ফলাফলে শীর্ষে সাউথ ওয়েস্ট স্কুল
- Update Time : ০৫:২৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ১৬টি জিপিএ ৫ (এ+) পেয়ে উপজেলার শীর্ষে রয়েছে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ। ১৬ টি জিপিএ ৫ (এ+) পেয়ে ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয় রয়েছে ২য় স্থানে এবং ১৫টি জিপিএ ৫ (এ+) পেয়ে ৩য় স্থানে রয়েছে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়।
ছাতক উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় পাঁচ হাজার তিনশ ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে চার হাজার চারশ ৫৬ জন। জিপিএ ৫ (এ+) পেয়েছে ৯৬ জন শিক্ষার্থী। উপজেলায় পাশের হার শতকরা ৮৩ দশমিক ৫৪ ভাগ। শতভাগ ফলাফল করেছে হায়দরপুর উচ্চ বিদ্যালয় ও বুরাইয়া উচ্চ বিদ্যালয়।
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৭টি, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ৬টি, মঈনপুর উচ্চ বিদ্যালয় ৫টি, আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ৪ এবং সমতা উচ্চ বিদ্যালয়, পালপুর উচ্চ বিদ্যালয়, নতুনবাজার উচ্চ বিদ্যালয়, এসপিপিএম উচ্চ বিদ্যালয় ও গনিপুর উচ্চ বিদ্যালয় ১টি করে জিপিএ ৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় ফলাফলে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরো ভাল ফলাফল করতে হবে বলে জানান।





























