ছাতকে মরহুম সালমান আহমদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক দক্ষিণ উপজেলাধীন ছৈলা আফজালাবাদ ইউনিয়ন তালামীযে’র সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম ক্বারী সালমান আহমদের রুহের মাগফিরাত কামনায় ছৈলা আফজালাবাদ ইউনিয়ন তালামীযে’র পক্ষ থেকে মিলাদ মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার (২ মে) বিকেলে লাকেশ্বর বাজার তালামীয কার্যালয় অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মো: সুহেল তাজের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকেশ্বর দাখিল মাদ্রাসার সুপার মাও: আজিজুর রাহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক দক্ষিণ উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাও: আব্দুল গফুর, ছাতক দক্ষিণ উপজেলা তালামীযে’র সহ সাধারন সম্পাদক তারেক আহমদ রাজু, লাকেশ্বর বাজার আঞ্চলিক আল ইসলাহ’র সভাপতি মাও: জিল্লুল হক।
এসময় উপস্থিত ছিলেন ছৈলা আফজালাবাদ ইউনিয়ন তালামীযে’র সহ সভাপতি হাফিজ রুহুল আমিন, সহ সাধারন সম্পাদক কামরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আনোয়ার হোসেন, আব্দুল ওয়াদুদ, বাংলা বাজার আঞ্চলিক শাখার সভাপতি হাফিজ ছাদিকুর রহমান, লাকেশ্বর দাখিল মাদ্রাসার সভাপতি হাফিজ কাওছার আহমদ, লাকেশ্বর বাজার আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন, মরহুমের বড় ভাই আনোয়ার হোসেন, ছোট ভাই সোহাগ আহমদ সহ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন লাকেশ্বর বাজার আঞ্চলিক তালামীযে’র সভাপতি হুছাম উদ্দিন জামিল, কোরাআন তেলাওয়াত করেন ইউপি শাখা’র অর্থ সম্পাদক হাফিজ মনোয়ার হোসেন ও নাতে রাসুল (সা:) পরিবেশনা করেন ফাহিম আহমদ নাসিম। বিজ্ঞপ্তি





























