০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-৫ অাসনের সাবেক সাংসদ আব্দুল মজিদ আর নেই
- Update Time : ০৪:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতিয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২০ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে তার অবস্থা আশংকাজনক হওয়ায় লাইফসাপোর্টে ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুল মজিদ।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার নির্বাচনী এলাকা ও সুনামগঞ্জের স্বজনদের মাঝে। মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অ্যাডভোকেট আব্দুল মজিদের মরদেহ সিলেট থেকে সুনামগঞ্জের বাসায় নিয়ে আসছেন স্বজনরা।





























