০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ সদরে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ, জয়ী কেয়া

  • Update Time : ১০:৩৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের সদর উপজেলায় স্থগিত হওয়া ২ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিকেল ৪পর্যন্ত ভোট শহরের তেঘরিয়া মাদ্রাসা ও বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ  অনুষ্ঠিত হয়। স্থগিত হওয়া কেন্দ্রদ্বয়ে ভোট হওয়ার পর ২২ হাজার ৮শ ৭৫ ভোট পেয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব সাদিয়া বখত সুরভী পেয়েছেন ১৮ হাজার ৭৯ ভোট।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা এ ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, জাল ভোট প্রদানসহ বিভিন্ন অনিয়মের কারণে ১০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সদর উপজেলায় ২টি কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোট স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের ব্যবধান কাছাকাছি হওয়ার কারণে নির্বাচনী আইন অনুযায়ী মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফলাফল স্থগিত রাখা হয়।

১০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক পাখা প্রতীকে নিগার সুলতানা কেয়া পেয়ে ছিলেন ২২ হাজার ৩শ ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ফুটবল প্রতীক সাদিয়া বখত সুরভী পেয়ে ছিলেন ১৮ হাজার ৩৪ ভোট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ সদরে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ, জয়ী কেয়া

Update Time : ১০:৩৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯