সুনামগঞ্জের শাল্লায় ‘ভোটগ্রহণ’ ১৭ এপ্রিল
- Update Time : ০৬:১৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্থগিত হওয়া ৩টি কেন্দ্রের ভোটগ্রহণ ১৭এপ্রিল (বুধবার) অনুষ্ঠিত হবে। শাল্লা উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে গত ১০মার্চ শাল্লায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সংঘর্ষ ও জালভোটের অভিযোগে ওইদিন উপজেলার হবিবপুর ইউনিয়নের দুইটি ও আটগাঁও ইউনিয়নে ১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। জানা যায় হবিবপুর ইউনিয়নের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এবং আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী নৌকা ও আনারস প্রতিকের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় কেন্দ্রে দু’টির ভোটগ্রহণ স্থগিত করা হয়। অপরদিকে হবিবপুর ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় জালভোট দেয়ার অভিযোগে ওইকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।





























