০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- Update Time : ০৫:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের সদর থানা এলাকা থেকে ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। ধৃত আবদুল গনি উপজেলার সদরগড় এলাকার মৃত নবী হোসেনের ছেল।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. নূর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ডিএডি নাছিম রেজার নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় চেকপোস্ট অভিযান পরিচালনা করে।
এই অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন আব্দুস জহুর সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে পাকা রাস্তার উপর হতে ১শ’ ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪০ হাজার টাকাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৯।
উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।





























