ছাতকে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাও
- Update Time : ০৮:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডবাসী। এসময় তারা বিক্ষোভ মিছিল করে বিদ্যুতের আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে রাখে। বুধবার দুপুরে ছাতক-সিলেট সড়কের বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় তারা আধ ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচী পালন করে। অবরোধ চলাকালে যাত্রীবাহী ও মালবাহী গাড়ী আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে দিলে অবরোধকারীরা মিছিল সহকারে বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখে। প্রায় এক ঘন্টা পর ছাতকে দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার ঘটনাস্থলে পৌছে অফিস ঘেরাওকারীদের দাবী মেনে নিয়ে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধানের আশ্বাস দেন। অন্যান্য ওয়ার্ডের মতো পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে এসময় ওয়ার্ডবাসীর পক্ষে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, সুদীপ দে, স্থানীয় আখলুছ মিয়া তালুকদার, হাজী বিরহাম আলী, আশিম শাহ, আগন মিয়া, আশক আলী, শাহ মোহাম্মদ রাজু, মোফাজ্জল হোসেন, সাহেব আলী, আব্দুস ছোবহান, বাহরাম আলী, আকরামুল হোসেন, শিবলু মিয়া, তাজিম হোসেন, সোহাগ আহমদ, সুমন আহমদ প্রমুখ।





























