দক্ষিণ সুনামগঞ্জ যুব সমাজ কল্যাণ সংস্থার ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা
- Update Time : ০৪:৪০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে অার্ত মানবতার সেবায় এক ঝাক যুব সমাজের সমন্বয়ে উপজেলার পাগলা সরকারি মডেল হাই স্কুল এ্যান্ড কলেজ মাঠে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মোঃ ওবায়দুল হক মিলনকে সভাপতি ও আজাদ হোসেনকে সাধারণ সম্পাদক এবং শহীদ নুর আহমদকে সাংগঠনিক সম্পাদক করে দক্ষিণ সুনামগঞ্জ যুব সমাজ কল্যাণ সংস্থার ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি বদরুল ইসলাম, সহ-সভাপতি আলমগীর হোসাইন, সহ-সভাপতি নুর হোসেন, সহ-সভাপতি: আবু সালেহ জনি, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সহ-সাংগঠনিক দুলাল মিয়া, অর্থ সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান, সহ-অর্থ সম্পাদক শৈলেন্দ্র সূত্রধর, যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসিফ ইকবাল, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ওবায়দুল করিম মাছুম, সমাজ কল্যাণ সম্পাদক কবির হোসেন, আইন ও অনলাইন বিষয়ক সম্পাদক এন এ নাহিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার দাশ, দপ্তর সম্পাদক মাজেদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রত্না রানী দে, সহ মহিলা সম্পাদক মোছাঃ রাবিয়া বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক শোভন দেব ও হাফিজুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক জাহেদ মিয়া, নির্বাহী সদস্য নাসির মিয়া, নির্বাহী সদস্য সোহেল আহমদ রুবেল।





























