দক্ষিণ সুনামগঞ্জে খেলাফত মজলিস উপজেলা শাখা পূর্ণগঠন
- Update Time : ০৩:০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখা পূর্ণগঠন উপলক্ষে বার্ষিক শুরা অধিবেশন স্থানীয় পাগলা বাজারে অনুষ্ঠিত হয়। শুরা অধিবেশনে প্রধান অতিথি ও নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন। শুরা অধিবেশনে শুরুতে মহান গ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন কারী হুসাইন আহমদ। শুরা সদস্যদের গোপন ভোটে খেলাফত মজলিস দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার ২০১৯-২০ সেশনের জন্য মাওঃ নুরুল ইমানকে সভাপতি ও মাওঃ শামীম আহমদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণগঠন করা হয়। কমিটির অন্যান দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মাওঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মাওঃ অলিউজ্জামান, সহ-সভাপতি মাওঃ ফারুক আহমদ, সহ-সভাপতি ডাক্তার ফয়জুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওঃ সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল লতিফ, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ আখতার হোসাইন, অর্থ সম্পাদক মাওঃ আনোয়ার হোসাইন, প্রচার ও অফিস সম্পাদক মাওঃ জমির আলী, সমাজ কল্যাণ সম্পাদক কারী হুসাইন আহমদ, কমিটির নির্বাহী সদস্যরা হলেন, মাওঃ ইউসুফ আলী, মাওঃ খলিলুর রহমান, মাওঃ হাসান আহমদ।





























