১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের এমপি মিসবাহ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

  • Update Time : ০৬:৩৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য ও সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সোমবার ভোরে রাজধানী ঢাকার ন্যাম ভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এমপি পীর মিসবাহ’র বড়ভাই দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী স¤পাদক পীর হাবিবুর রহমান জানিয়েছেন, পীর মিসবাহ সোমবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাৎক্ষণিকভাবে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান তার এনজিওগ্রাম করেন। পরে তাঁর হার্টে একটি রিং লাগানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এমপি মিসবাহ’র স্বজনরা জানান, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালোর দিকে। ল্যাবএইড হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান তাঁকে মনিটরিং করছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জের এমপি মিসবাহ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

Update Time : ০৬:৩৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯