ছাতকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লিপি বেগমের গণসংযোগ
- Update Time : ১২:৫৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিপি বেগম উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দ গাও ইউনিয়নের গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন গ্রাম পাড়া মহল্লায় এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেছেন। রোববার দিনব্যাপী গোবিন্দগঞ্জ সৈয়দ গাও ইউনিয়নের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট নতুন বাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন তিনি। গনসংযোগ ও মতবিনিময়কালে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিপি বেগম সকলের সাথে সালাম ও কুশল বিনিময় করেন এবং নির্বাচনে তাকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, এখানকার অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার লক্ষে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আপনাদের ভোটে নির্বাচিত হলে একটি সুশিক্ষিত সচেতন নাগরিক সমাজ গঠন, অবহেলিত নারী সমাজের উন্নয়ন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি প্রতিরোধসহ ভুমিদস্যুতার বিরুদ্ধে আ জীবন কাজ করে যাবো। গণসংযোগকালে যুবলীগ আইন উদ্দিন ,তারেক আহমদ ,লিটন মিয়া,জহিরুল ইসলাম,পারভেজ, কমরু রতন মিয়া নিজাম উদ্দিন, আব্দুর রহিম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে ছিলেন।





























