০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় ব্যাপক তোলপাড় !
- Update Time : ০৫:০০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অানোয়ার হোসেন রনি, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে এক শিক্ষককে রক্ষা করতে কমোড় বেধেঁ মাঠে নেমেছেন উপজেলা শিক্ষা অফিসার । এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে পক্ষে বিপক্ষে নিয়ে রশি টানাটানি শুরু হচ্ছে । শিক্ষক ইমাদ উদ্দিনকে তার বিরদ্ধে আনীত অনিয়ম অাপত্তিকর মন্তব্য নিয়ে এগারো শতাধিক শিক্ষক শিক্ষিকাদের ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে । এ ঘটনা নিয়ে চরম বিপাকে পড়েছেন উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশ । মৃত্যু ব্যক্তিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ঘটনায় গত ৩০ জানুয়ারি উপজেলা বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমাদ উদ্দিন মানিকের বিরুদ্ধে সিলেট বিভাগের উপ পরিচালকের বরাবরে বাবু লাল শমা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন । এ অভিযোগটি বিভিন্ন খাতে নিতে ইমাদ উদ্দিন মানিককে রক্ষা নামে এক কমিটি গঠনের মাধ্যমে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে । গত ২৬ জানুয়ারি সামাজিক মাধ্যম ফেইসবুকে ” চিরস্থায়ী নরকের আগুনে পুড়োক” এ বাজে কমেন্ট করেন শিক্ষক ইমাদ উদ্দিন মানিক। তার বাজে মন্তব্যের করার ঘটনায় নিয়ে পক্ষে বিপক্ষে সমালোচনা সৃষ্টি হয়। শিক্ষক ইমাদ উদ্দিন মানিক মৃত ব্যক্তির মৃত নিয়ে তার নিজস্ব আইডি থেকে সনাতন ধর্মী এক শিক্ষক নেতার পিতৃ মৃত্যু ঘটনা নিয়ে ফেইসবুকে বাজে কমেন্ট করে। এ ঘটনাটি সনতন ধর্মীয় শিক্ষক নেতারা উপজেলা শিক্ষা অফিসার কে অবগত করলে ও এসব বিষয় তিনি কোন সুরাহা না করায় শিক্ষকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে । অবশেষে শিক্ষা অফিসারে কাছে কোন বিচার না পেয়ে শিক্ষক বাবু লাল শর্মা মানিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এটা মন্তব্য করায় পর সনতন ধর্মীয় শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় শিক্ষক ইমাদ উদ্দিন মানিক বিরদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন । সহকারি শিক্ষক সমিতি উদ্দ্যোগে গত শুত্রুবার বিকালে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। রুহুল ইসলাম পলাশে সভাপতিত্বে রেজাদ্দ আহমদের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পংকজ দেব, মিজানুর রহমান মিজান, কামাল আহমদ, আবু তাহের, দেবানল দেব, খলিলুর রহমান, জীবন কুমার চন্দ সহ প্রমুখ । বক্তরা বলেন, এই ইমাদ উদ্দিন মানিক বার বার বাজে কমেন্ট করে বিতর্কের জন্ম দিয়ে শিক্ষক সমাজে। তার বাজে মন্তব্যের কারনে বিগত বাংলাদেশ প্রাবিসশি সমিতির কেন্দ্রিয় কমিটির সভাপতি সাবেক নেত্রী নাসরিন সুলতানা কে নিয়ে এফ বি, – তে বাজে কমেন্ট করার ঘটনায় তাকে দুই বছর চাকুরি থেকে বরখাস্ত করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর । এ ঘটনায় তার ইনক্রিমেন্ট কর্তন ও সাদা স্টাম্পে সাইন ক্ষমা চাওয়ার কারনে সে পুনরায় চাকুরিতে ফিরে পেয়েছেন । এ ঘটনায় তীব্র প্রতিবাদ করায় ইমাদ উদ্দিন মানিক ও শিক্ষক দেবানল তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার না করলে তার সহপরিবারকে বোমা মেরে হত্যার হুমকি প্রদানের ঘটনা ঘটে । এদিকে উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশ সনাতন ধর্মীয় শিক্ষকদের নিয়ে ঘটনার নিস্পতি চেষ্টা করলে ও অবশেষে সে ব্যথতা হয়েছেন । উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, এই শিক্ষক ইমাদ উদ্দিন এর আগে এভাবে ও ফেইসবুকে বাজে কমেন্ট করার ঘটনায় বরখাস্ত হন ।





























