১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে গ্রামীন সিমের নেটওয়ার্ক সমাধানের লক্ষে ১৫টি সামাজিক সংগঠনের উদ্যােগে গ্রাহকদের হয়রানি প্রতিবাদে অাজ মানববন্ধন
- Update Time : ০১:১৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অানোয়ার হোসেন রনি :: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সিমের নেটওয়ার্ক সমাধানের লক্ষে ১৫টি সামাজিক সংগঠনের উদ্যােগে গ্রাহকদের হয়রানি প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আজ শুত্রুবার বাদ জুন্মা ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে অনুষ্টিত হবে। এ উপজেলা থ্রিজি নেটওয়ার্কের আওতায় শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ, বাস্তবায়ন না হওয়ায় দুই লক্ষাধিক গ্রাহক চরম দুভোগের শেষ নেই। গ্রামীনফোন কোম্পানীর টাওয়ার গুলোর সমস্যা খুবই দুর্বল। যার ফলে নেটওয়ার্কের সমস্যা ভুগছে গ্রামীনসিম ব্যবহারকারী উপজেলার দুই লক্ষাধিক গ্রাহকরা। গ্রাহকদের দাবী রবি, এয়ারটেল, বাংলালিংক ও গ্রামীনফোনেরসহ নেটওয়ার্ক সমস্যা চরম দুভোগ পোহাতে হচ্ছে । নেটওয়ার্ক গ্রাহকরা কথা বলতে কেটে যায়। পরে সংযোগ দিচ্ছে না গ্রামীন ফোন । এ ভাবে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। উপজেলাজুড়ে গ্রামীণ ফোনের তিনশতাধিক গ্রাম নেটওয়ার্কের খুবই খারাপ অবস্থা। গ্রামীণ ফোন সিম নম্বর ব্যবহারকারীরা রীতিমত চরম দুর্ভোগে ভুগছে। এ উপজেলায় দুই লক্ষাধিক মানুষ গ্রামীনফোনের সিম ব্যবহার করে। তারপরেও কোম্পানী বিষয়টি নজরে নিচ্ছেন না বলে অভিযোগ করেন। গ্রামীণ সিমের নেটওয়ার্ক এ অবস্থা চলতে থাকলে গ্রামীনফোন সিম ব্যবহারকারী গ্রাহকরা সিম বয়কট করার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। গ্রামীণফোন সিমের এমন বাজে সার্ভিসের জন্য ছাতক উপজেলার সংবাদ মাধ্যম কর্মীরা দারুণ অসুবিধার মধ্যে পড়েছেন। নেটওয়ার্ক সমস্যার কারনে সঠিক সময়ে সংবাদ (নিউজ) প্রকাশ করতে পারছেন না। এদিকে গ্রামীনফোন কর্তৃপক্ষ দ্রুততার সহিত বিষয়টি জরুরী আমলে নিয়ে ভোগান্তি দুর করবেন বলে এমনটাই আশা করছেন ছাতক উপজেলাবাসী। অন্যথায় গ্রামীণফোন সিম বয়কট করতে বাধ্য হবে গ্রাহকরা।





























