০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিভিন্ন হাওর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব
- Update Time : ০৯:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অকাল বন্যার পানিতে বোরো ফসলহানির ঘটনায় উপজেলার নলুয়ার হাওরসহ বিভিন্ন হাওর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো.ফয়জুর রহমান। বুধবার (২৬ এপ্রিল) দিনব্যাপী তিনি হাওর পরিদর্শন শেষে দরিদ্র জনগোষ্ঠীর লোকজনের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) শহিদুজ্জামান, স্থানীয় চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























