ছাতকে শীত বস্ত্র বিতরণ : রাসূল সা.এর ভাষায় আল্লাহর কাছের মানুষ গরীব দুঃখি মানুষরা- ড. আহমদ হাসান চৌধুরী
- Update Time : ১১:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: শামছুল উলামা আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহঃ) এর সুযোগ্য নাতি, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর যুগ্ম-মহা সচিব ও ঢাকা আরবী বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক সুপ্রীম কোর্ট জামে মসজিদের খতিব আল্লামা ড. আহমদ হাসান চৌধুরী শাহান বলেছেন-রাসূল সা.এর ভাষায় আল্লাহর কাছের মানুষ গরীব দুঃখি মানুষরা এজন্য তাদের সেবায় আল্লাহ ও তার রাসুল (সাঃ) এর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর, মানজিহারা, তেরাপুরের লতিফিয়া স্টুডেন্ট ফোরামের উদ্যােগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। ফোরামের সভাপতি ক্বারি আব্দুল গফার কাহারের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈমের পরিচালনায় অনুষ্টিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় তালামীযের সহ-সভাপতি ছাত্রনেতা মুহিবুর রহমান, মাও. বদর উদ্দিন আল-আমিন, মাওঃ আবুল ফজল ত্বোহা, মাওঃ হাবিবুর রহমান, মাওঃ সৈয়দ মাহফুজুর রহমান, মাওঃ হাফিজ আইন উদ্দীন, মাওঃ আনোয়ার হোসেন জালালী, মাওঃ শাহ মোঃ আব্দুল আহাদ, মাওঃ এইচ এম আবুল খায়ের, হাঃ নুরু উদ্দীন। অনুষ্টানে শতাধিক অসহায় হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্তিত ছিলেন- বীর মুক্তিযোদ্বা মনোহর আলী, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, রমজান আলী, হানিফ অালী, সোনাহর আলী, মেম্বার নুর উদ্দীন, আরশ আলী, আব্দুল খালিক, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারন সম্পাদক মাহবুবুর রহমান তাজুল, আব্দুল ওয়াহিদ, সুনামগঞ্জ জেলা তালামীযের তথ্য প্রযুক্তি সম্পাদক আবু তাহের, ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হাসান আহমদ, ছাতক উত্তর উপজেলা তালামীযের সহ সাধারন সম্পাদক হাফিজ আব্দুল বাছিত, শফিকুর রহমান, মুক্তার হোসেন, মাওঃ নাছির উদ্দীন, বাবুর্চি সালা উদ্দীন, নজরুল ইসলাম, শাহজাহান আহমদ, আব্দুল কাদির, আব্দুল মমিনসহ প্রমুখ।





























