ছাতক-দোয়ারাবাজারে নির্বাচন পরবর্তী সহিংসতায় ভীতিকর জনপদে পরিণত : পরিস্থিতি উন্নতির আহবান- মিজান চৌধুরীর
- Update Time : ০৬:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
৩০ ডিসেম্বরের তামাশার নির্বাচনকে ধামাচাপা দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবে বিএনপি ও ২৩ দলীয় জোটের নেতা-কর্মীসহ নিরীহ ভোটারদের নির্যাতনের ঘটনায় সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) এলাকা ভীতিকর জনপদে পরিণত হয়েছে বলে জানিয়েছেন একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান চৌধুরী।
নির্বাচনের আগে ও পরে পুলিশের এককের পর এক গ্রেফতার ঘটনা, ক্ষমতাসীন দলের প্রভাবে হামলা, ভাঙচুর এবং ধানের শীষের নিরীহ কর্মীদের ওপর ধারাবাহিক নির্যাতন থেকে নিবৃত্ত থাকার আহবান জানিয়ে মিজানুর রহমান চৌধুরী বলেছেন, নির্বাচন পরবর্তী সময়ে আমার নির্বাচনী এলাকার নিরীহ মানুষ যারা আমাকে সমার্থন করেছিল, আমার দল বিএনপি’র নির্দোষ নেতাকর্মীর ওপর এবং তাদের বাড়ী-ঘর, ব্যাবসা প্রতিস্টানে আক্রমণ, হামলা , জখম করা হচ্ছে এবং নির্যাতন অব্যহত রাখার বিভিন্ন হুমকি প্রদান করা হচ্ছে । আমি প্রশাসনের কাছে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহবান জানাচ্ছি আপনারা এলাকায় শান্তি ফিরিয়ে আনুন এবং নির্বাচন পরবর্তী হামলার সাথে জড়িতদের নিবৃত্ত করতে আইনানুগ ব্যাবস্থা নিন।
শনিবার এক বিবৃতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর চৌধুরীর এ আহবান জানিয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছেও আহবান জানাই আমরা সকলেই এলাকার ভাই -বন্ধু-প্রতিবেশী হিসেবে,জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঘটে যাওয়া সকল দমন-পীড়ন, অন্যায়- অত্যাচার-অনিয়ম, জেল- জুলুম বন্ধ করে, আসুন সকল ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে-সম্প্রীতির সাথে বসবাস করি ও ধৈর্য ধারণ করি।
আপনারা যার শরীরে রক্তাক্ত করছেন সে তো আপনার- আমার, আমাদের এলাকারই মানুষ , সহজ- সরল -সবুজ- অবুঝ আমাদেরই নিকটতম প্রতিবেশী।
এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের উদ্দেশ্যে মিজান চৌধুরী বলেন, সকল মহল কে বিশেষ করে প্রশাসন কে আমি ব্যক্তিগত পক্ষ ও আমার দল বিএনপির পক্ষ থেকে আবারো আহবান জানাবো সকল বৈরিতা ও হানাহানি বন্ধ করুন। বিজ্ঞপ্তি





























