০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার কবরের ওপর প্রতিবন্ধী ছেলের ঝুলন্ত লাশ
- Update Time : ০৩:০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাবার কবরের ওপরে ছেলে জামাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নিজ বাড়ি সংলগ্ন বাবার কবরের পাশে বট গাছের ঢালের সঙ্গে জামালের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে জামাল তার বাবাকে খুন করে সেই খুনের মামলায় জেলহাজতে ছিলেন। মৃত জামালের মামাত ভাই রাজু জানান, গত মাসে জামাল জেল থেকে জামিনে মুক্তি লাভ করে। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করেছে তা বুঝতে পারছি না। মৃত জামাল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আছকির মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাসির উদ্দীন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।





























