১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ-৫ অাসনে গণগ্রেপ্তারে ধানের শীষের গণজোয়ার থামানো যাবে না- মিজান চৌধুরী 

  • Update Time : ০৮:২১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারাবাজার) অাসনে বিএনপি ও ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান নির্বাচনী এলাকার ধানের শীষের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষের প্রিয় কর্মীরা, হাল ছাড়বেন না, এই নীরবতা আমাদেরই। ঝড়ের আগে যেমন সুনসান হয় প্রকৃতি, ঠিক সেই রকমই। বিবেকের তাড়নায় নীরবতা ভেদ করে ইনশাল্লাহ ভোটবিপ্লবে ধানের শীষের বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো।

ভোটাধিকার প্রতিষ্ঠায় যারা গ্রেপ্তার হয়েছেন, তারা মুক্তি পাবেন ভোটের দিন, সেই চেষ্টা আমি করবো। এমনও হতে পারে, জনতার বাধ ভাঙা ঢেউ দেখে কারাগারের ফটক আপনাআপনিই খুলে যাবে, হয়তো বন্দিরাও ভোট দিয়ে বিজয়ে শামিল হবেন।

এই মুহুর্তে আমাদের করণীয় হচ্ছে সর্বোচ্চ সতর্কতা, গ্রাম-মহল্লা-ভোটকেন্দ্রভিত্তিক ঐক্য। কোনো কেন্দ্রে যেন কোনো অনাচার না হয়। ভোটবাক্স আমাদের প্রাণ। এই ‘প্রাণ’ রক্ষায় প্রাণপণ প্রচেষ্টা থাকা চাই। কোনো অনাচারের আশঙ্কা থাকলে সমন্বিতভাবে যোগাযোগ করে সমাধা করুন।

আগেই বলেছি, গণগ্রেপ্তারে গণজোয়ার থামানো যাবে না। যিনি গ্রেপ্তার হবেন, তার শূন্যস্থান শতজনকে দিয়ে পূরণ করুন। মনে রাখবেন, অতীতে কোনো সময় এমনটি হয়নি, এবারও হবে না। কেননা, জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি।

আজ যারা প্রশাসনে আছেন শামসকদলের তল্পিবাহক হয়ে, গণজোয়ার দেখে এরা মুহুর্তেই জনগণের তল্পিবাহক হতে বাধ্য। এটাই সময়ের স্রোতধারা। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ-৫ অাসনে গণগ্রেপ্তারে ধানের শীষের গণজোয়ার থামানো যাবে না- মিজান চৌধুরী 

Update Time : ০৮:২১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮