ছাতকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে জয়ী করুন- মেয়র আবুল কালাম চৌধুরী
- Update Time : ০৬:১৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৯টি ওয়ার্ডে নৌকার সমর্থনে আয়োজিত পৃথক প্রচারসভায় মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, ছাতক-দোয়ারায় বঙ্গবন্ধুর নৌকায় লেগেছে উন্নয়নের পূবালী হাওয়া। ওই হাওয়ার টানে ঐক্যবদ্ধ হয়ে ৩০ ডিসেম্বর নৌকাকে বিজয়ের গন্তব্যে পৌছে দেবে। ওই দিন নৌকার বিজয়ে দেশ জুড়ে উল্লাসে মেতে উঠবে বাঙ্গালী জাতি। পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্ডলীভোগ হাসপাতাল রোড এলাকার আওয়ামীলীগ নেত্রী শিখা রানী দের বাসভবন প্রাঙ্গনে আওয়ালীগের নির্বাচনী প্রচার সভায় মেয়র এসব কথা বলেন। স্থানীয় হেমেন্দ্র প্রসাত রায়ের সভাপতিত্বে ও প্যানেল মেয়র তাপস চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, এড. পীযুষ ভট্টাচার্য্য, অধ্যাপক হরিদাস রায়, গৌরাঙ্গ চক্রবর্ত্তী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, আওয়ামী লীগ নেত্রী শিখা রানী দে, আওয়ামী লীগ নেতা শাহীন চৌধুরী, পৌর কাউন্সির আখলাকুল আম্বিয়া সোহাগ, দেলোয়ার হোসেন, লিয়াতক আলী, সুদীপ দে, ধন মিয়া, নওশাদ মিয়া, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, যুবলীগ নেতা লায়েক মিয়া, আওয়ামীলীগ নেতা ইসাদ আলী, মঈন উদ্দিন মিয়া, যুবলীগ নেতা পংকজ কান্তি চৌধুরী, শ্রমিকলীগ নেতা দিলবর আলী প্রমুখ।
এর আগে ৫ নং ওয়ার্ডে হাজী আরব আলীর সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর ইরাজ মিয়ার পরিচালনায় লেবারপাড়ায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আব্দুল জলিল, গোলাম কিবরিয়া, শাহ আলম, রাসেল মাহমুদ, জয়ন্তি রানী দাস, মাহমুদ করিম নেওয়াজ, প্রবাসী আলী আহমদ, নেছার আহমদ জাহাঙ্গির আলম প্রমুখ।
৬নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা হাজী পিয়ারা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার মাহমুদ জুয়েল বক্সের পরিচালনায় অনুষ্ঠিত র্বিাচনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি, হিরন মিয়া চৌধুরী, হাজী আব্দুল জলিল, হাজী আচ্ছা মিয়া, চান মিয়া চৌধুরী, লুৎফুর রহমান প্রধান, আবু সাইদ চৌধুরী বাবুল, বাবুল পাল, মন্না আচার্য্য, সম্রাট চৌধুরী, মানিক মিয়া লিটু, ছাত্রলীগ নেতা জামায়েল আহমদ ফরহাদ, রিয়াদ আহমদ চৌধুরী, রুবেল তালুকদার জনি, গিয়াস উদ্দিন প্রমুখ।
এছাড়া আলী আলমের সভাপতিত্বে ও কনাই মিয়ার পরিচালনায় চরেরবন্দে, আয়না মিয়ার সভাপতিত্বে ও সামছুদ্দিন মিয়ার পরিচালনায় বৌলায় পৃথক সভায় মেয়র নৌকার নির্বাচনী প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।





























