২৪এপ্রিল সোমবার সিলেটের বিশ্বনাথ আল-হেরায় অবস্থিত লার্ণিং পয়েন্ট ক্যাম্পাস পরিদর্শন করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। এসময় ব্রিটিশ কাউন্সিল সিলেট এর হেড কাফিল চৌধুরী এবং সিনিয়র কর্মকর্তা ইকবাল আহমদকে ফুল দিয়ে বরণ করেন লার্ণিং পয়েন্ট এর প্রতিষ্ঠাতা প্রধান মো. মঈন উদ্দীন।
এসময় অতিথিবৃন্দ লার্ণিং পয়েন্টের আধুনিক ক্যাম্পাস এবং অন্যান্য সুযোগ-সুবিধার ভূয়সী প্রসংশা করেন। এছাড়াও কাফিল চৌধুরী গত প্রায় এক বছর ধরে লাইফ স্কিলস পরীক্ষায় লার্ণিং পয়েন্টের ১০০% পাশের সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। অতিথিবৃন্দ এসময় লাইফ স্কিলস পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। এসময় লার্ণিং পয়েন্টের শিক্ষক কর্তকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ছালিক মিয়া, জুবায়ের আহমদ, ফেরদৌস আহমদ রাসেল, তালহা সুয়েব বিন হেলালী, শিপলু হক, রোজিনা বেগম, নাদিয়া ফেরদৌস এবং মো. বেলায়ত হোসেন বেলাল। সংবাদ প্রেস বিজ্ঞপ্তি
০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে ব্রিটিশ কাউন্সিল কর্মকর্তাদের লার্ণিং পয়েন্ট পরিদর্শন
- Update Time : ০৮:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০১৭
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে



















