ভাওতাবাজিতে জনগণ আর বিভ্রান্ত হবে না মিজানুর রহমান চৌধুরী
- Update Time : ১২:২০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি ও ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, নির্বাচনের দাড়গোরায় এসে নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিক গ্রামের বিভিন্ন সড়কে মাটি ফেলে ভোট চাইছেন, বিদ্যুতের খুটি লাগাচ্ছেন তাকে ভোট দিলে গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।। জনগণকে প্রতিশশ্রæতি দিচ্ছেন তিনি বিজয়ী হলে এসব সড়কের কাজ সম্পন্ন করে দেওয়া হবে। এসব ভাওতাবাজির প্রতিশ্রæতিতে জনগণ আর বিভ্রান্ত হবে না।
মিজানুর রহমান চৌধুরী ভোটারদের উদ্দেশ্যে বলেন, নৌকা মার্কার প্রার্থী ১০ বছর ক্ষমতায় ছিলেন। কিন্তু ছাতক-দোয়ারায় একটি নতুন পাকা সড়ক নির্মাণ করতে পারেননি। ব্রিজ-কালভার্টে ভয়াবহ অবস্থা ধারণ করেছে। তিনি মোটা তাজা প্রকল্প হাতে নিয়েছেন ঠিকই কিন্তু কোনো উন্নয়ন করেননি। নিজেসহ তার নেতাকর্মীদের মোটা তাজা করেছেন। বিএনপি সরকার নির্বাচিত হলে আগামী পাচ বছরে ভিতরে গত ১৫ বছরের ছেয়েও অধিক এলাকার উন্নয়ন করা হবে। নির্বাচনী এলাকার বিভিন্ন মতবিনিময় সভা ও পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের তবদখুরমা গ্রাম, মানিকগঞ্জ বাজার, নোয়াগাও, ভুইগাও, জাতুয়া বাজার, চেচান বাজার, উত্তর খুরমা ইউনিয়নের কাঞ্চনপুর বাজার, জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন পয়েন্ট, বড়কাপন বাজার, কপলা বাজারে মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন মতবিনিময় ও পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, উত্তর খুরমা ইউপি বিএনপি সভাপতি আবু নছর, দক্ষিণ খুরমা ইউপি বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, উত্তর খুরমা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা বিএনপি নেতা সিরাজ মিয়া,জেলা যুবদল নেতা আজিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সদরুল আমিন সোহান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবাায়ক মুজাহিদুর রহমান হিরা।
সরকার ও প্রশাসনের উদ্যেশে মিজানুর রহমান চৌধুরী বলেন, এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বিভিন্ন জায়গায় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারণায় হামলা চালানো হচ্ছে। গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এসব বন্ধ করুন, না হলে আগামী ৩০ তারিখের পর জনগণ আপনাদের সমুচিত বিচার করবে। বিজ্ঞপ্তি





























