দিরাইয়ে আওয়ামী লীগ থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
- Update Time : ০৩:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ নেতা দিরাই পৌরসভার কাউন্সিলর ইদন মিয়ার নেতৃত্বে শতাধিক নেতা কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার রাত ৯ টায় দিরাই উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে এ যোগদান অনুষ্ঠিত হয়।
নাছির উদ্দিন চৌধুরী কাউন্সিলর ইদন মিয়ার প্রয়াত পিতা সমাজসেবী দুলা মিয়ার কথা স্বরণ করে বলেন, আমার রাজনীতির শুরুতে চন্ডিপুর গ্রামবাসীর ভালবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। এর মধ্যে দুলার সার্বিক সহযোগীতা আমাকে সাহস জোগিয়ে ছিল। আজকে আমাকে ও বিএনপিকে ভালবেসে যারা যোগদান করেছেন আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে ধানের শীষে ভোট দিতে তাদের তিনি আহবান জানান।
তিনি আরো বলেন, আমি চাই শান্তি শৃংখলা বজায় রেখে এলাকার মানুষের সেবা করে জীবন বিলিয়ে দিতে। আমি নির্বাচনে প্রার্থী হয়েছি দিরাই শাল্লার জনগণের চোখের পানি মুছে ফেলার জন্য। নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাধারণ সম্পাদক ফারুক সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সজিব রশীদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গুলজার চৌধুরী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, যুবদল নেতা সুমন মিয়া প্রমূখ।





























