০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে দুই জামায়াত নেতা গ্রেপ্তার
- Update Time : ০৩:১৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে জামায়াত ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের রহমতবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আকবর আলী উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের শেওতরপাড়া গ্রামের প্রয়াত মাওলানা মদরিছ আলীর ছেলে ও সেক্রেটারি মাওলানা সৈয়দ মনসুর আহমদকে সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের প্রয়াত সৈয়দ আশরাফুল হকের পুত্র।
দুপুরে রহমতবাগ এলাকায় বিএনপির একটি নির্বাচনী সভা থেকে ফেরার পথে ছাতক থানার ওসির নেতৃত্বে তাদের গ্রেপ্তার করে তাৎক্ষনিক সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
ছাতক থানার ওসি আতিকুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।





























