ধানের শীষে ভোট দিন, পাঁচ বছর আমিই আপনাদের পাহারা দেব- নির্বাাচনী প্রচারণায় মিজানুর রহমান চৌধুরী
- Update Time : ০৩:০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এই নির্বাচন গণতন্ত্র পুনরদ্ধারের নির্বাচন। দেশে এখন কোন গণতন্ত্র নেই, গণতন্ত্র বন্দী। দেশে নেই আইনের শাসন। এইসব কিছুর জন্য ধানের শীষকে বিজয়ী করা প্রয়োজন। আপনারা ধানের শীষকে ভোট দিয়ে জয়ী করুন, আগামী পাঁচ বছর আমিই আপনাদের পাহারা দেব। ছাতক-দোয়ারার আকাশে বাতাসে ধানের শীষের জোয়ার উঠেছে। কোন ষড়যন্ত্র করে তা ঠেকানো যাবে। মঙ্গলবার দিনভর সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় এ কথা বলেছেন সংসদ নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী।
মিজানুর রহমান চৌধুরী সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার হাতে ধানের শীষের যে প্রতীক তুলে দেয়া হয়েছে তা শুধু আমার একার নয়। এই প্রতীক ছাতক দোয়ারা বাসীর। বর্তমানে বাংলাদেশের কোন মানুষ সুখে শান্তিতে নেই। জান মালের কোন নিরাপত্তা নেই। দ্রব্য মূল্যের উর্ধ্বগতি বৃদ্ধি,যা প্রায় সকলের ক্রয় ক্ষমতার বাইরে। এখন দেশে বাক স্বাধীনতা নেই। বিএনপি এক কঠিন সময়ে নির্বাচনে গিয়েছে। আমাদের নেত্রী কারাগারে। আওয়ামী লীগ সরকার আমাদের নেত্রী কে ভয় পায় তাই আমাদের নেত্রীকে বন্দী করে রেখেছে। আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষকে বিজয়ী করে আমাদের নেত্রীকে মুক্ত করে আনবো। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবো। ৩০ ডিসেম্বর ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে পাহারা দেওয়ার অাহবান জানান তিনি।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ফারুক আহমদ বলেন, আগামী দিনের উন্নয়নের জন্য ধানের শীষের বিজয় প্রয়োজন। সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান চৌধুরীকে বিজয়ী করতে হবে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, ছাতকের জনগণ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। বিগত কয়েক বছরে ছাতকে তেমন কোন উন্নয়ন হয়নি। এই এলাকার উন্নয়নের জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
জালিয়া গ্রামের সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা রফিকুল ইসলাম ও পরিচালনা করেন ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ছমরু মিয়া, দুপুরে ছাতারপই প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গেনে সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা সাবেক মেম্বার আনোয়ার খান ও পরিচালনা করেন ডা: ফজলুর রহমান খান, বিকেলে ভাতগাঁও গ্রামে সভায় সভাপতিত্ব করেন হাজী আব্দুল হেকিম ও পরিচালনা করেন ইসলাম ফিরোজ, সন্ধ্যায় শক্তিরগাও প্রাথমিক বিদ্যারয় মাঠে সভায় সভাপতিত্ব করেন ক্বারী সাহাব উদ্দিন ও পরিচালনা করেন ভাতগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, হায়দরপুর বাজারে সভায় সভাপতিত্ব করেন মেম্বার চন্দন মিয়া, মন্ডলপুরে সভায় সভাপতিত্ব করেন হাজী মকবুল হোসেন ও পরিচালনা করেন নজরুল ইসলাম, ঝিগলী গ্রামে সভায় সভাপতিত্ব করেন ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছয়াদুজ্জামান ছায়াদ, বড়াটুকা বাজারে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান। নির্বাচনী সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছসেবকদল ও ছাত্রদলের নেতা, ধানের শীষের কর্মীসমর্থকসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি





























