ছাতকে জিয়াপুর লতিফিয়া ইসলামিক ফোরাম শিশুকিশোর প্রতিযোগিতা সম্পন্ন
- Update Time : ০৭:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকের লতিফিয়া ইসলামিক ফোরাম কর্তৃক আয়োজিত প্রতিভার সন্ধ্যানে শিশুকিশোর প্রতিযোগীতা ১১ ডিসেম্বর মঙ্গলবার জিয়াপুর পরগনা বাজার শিতল ছায়া একাডেমীতে সম্পন্ন হয়।
প্রতিযোগিতা উদ্বোধন করেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ মিয়া। এসময়
উপস্থিত ছিলেন, পরগনা বাজারের ডাঃ বদরুল আলম, শীতল ছায়া একাডেমীর সভাপতি এম এ বারেক লয়লুছ, ভাইস প্রিন্সিপাল রুবেল আহমদ, শাহজালাল (রহঃ) আদর্শ ইসলামি একাডেমী জিয়াপুর এর প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান, সহকারী শিক্ষক বদরুল ইসলাম, পরগনা বাজার শীতল ছায়া সমবায় সমিতির সভাপতি শহিদুল ইসলাম।
পরিক্ষা নিয়ন্ত্রকের দায়ীত্ব পালন করেন, লতিফিয়া ইসলামিক ফোরামের উপদেষ্টা মুহিবুল ইসলাম, হল সুপারের দায়ীত্বে ছিলেন ফোরামের উপদেষ্টা মাওঃ জহুরুল ইসলাম সিরাজী, ফোরামের সভাপতি মামুনুর রশিদ মামুন।
হলগার্ড ছিলেন, আইডিয়াল কিন্ডার গার্টেন সিংচাপইড় এর প্রিন্সিপাল সওকত আলী, লতিফিয়া ইসলামিক ফোরামের সাধারন সম্পাদক মুহাম্মদ শিরন, শীতল ছায়া একাডেমীর সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজান, হযরত শাহজালাল (রহঃ) আদর্শ ইসলামী একাডেমীর সহকারী শিক্ষক ছাদিকুর রহমান ছাদিক, নতুন জিয়াপুর ইসলামীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তার প্রমুখ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, নতুন জিয়াপুর দাখিল মাদরাসা, শীতল ছায়া একাডেমী পরগনা বাজার, হযরত শাহজালাল (রহঃ) আদর্শ ইসলামি একাডেমী জিয়াপুর। তিনটি প্রতিষ্টান থেকে মোট ৪৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে সুষ্টভাবে প্রতিযোগীতা সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি





























