০৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বিএনপির প্রার্থী আছপিয়া, নাছির, নজির, মিজান

  • Update Time : ০৩:৪৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সুনামগঞ্জের চারটি আসনে চুড়ান্ত প্রার্থী ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর। শুধু সুনামগঞ্জ-৩ (দক্ষিণসুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি।

সুনামগঞ্জে চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন তারা হলেন -সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা) আসনে জেলা বিএনপির সদস্য নজির হোসেন, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. ফজলুল হক আছপিয়া, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী।

সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন নজির হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল ও জেলা বিএনপির সহ সভাপতি আনিসুল হক। যাচাই-বাছাইয়ে বাদ পড়েন কামরুজ্জমান কামরুল। আনিসুল হক কে হঠিয়ে চুড়ান্ত মনোনয়ন পান নজির হোসেন।

সুনামগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন নাছির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী পাভেল। তবে প্রার্থী দুইজন থাকলেও নাছির উদ্দিন চৌধুরীর দলীয় মনোনয়ন অনেকটা নিশ্চিত ছিল।

সুনামগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. ফজলুল হক আছপিয়া ও সদর উপজেলার চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। জাকেরীন মনোনয়ন যাচাই-বাছাইকালে ঋণখেলাপীর কারণে বাদ পড়ে যান। গতকাল শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পান তিনি। কিন্তু সন্ধ্যায় ফজলুল হক আছপিয়াকে চুড়ান্ত প্রার্থী ঘোষণা করলে মনোনয়ন লড়াইয়ে তিনি বাদ পড়ে যান।

সুনামগঞ্জ-৫ আসনে চমক দেখিয়েছে বিএনপি। এই আসনটিতে নতুন মুখ এনেছে বিএনপির হাইকমান্ড। দীর্ঘদিনের দলীয় প্রার্থী জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনকে বাদ দিয়ে সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় বিএনপির কার্য নিবার্হী মিজানুর রহমান চৌধুরী মনোনয়ন দিয়েছে।

ফজলুল হক আছপিয়া, নাছির উদ্দিন চৌধুরী, নজির হোসেন এর আগে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। মিজানুর রহমান চৌধুরী ছিলেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে বিএনপির প্রার্থী আছপিয়া, নাছির, নজির, মিজান

Update Time : ০৩:৪৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮