০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
- Update Time : ০৪:০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের চরেরবন্দ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চরেরবন্দ এলাকার ব্যবসায়ী মৃত জাহির মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন গোটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণ করার আগেই বসতঘরসহ ঘরের আসবাবপত্র ভস্মীভূত হয়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





























