০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের তথ্য নেই ছাতকের উপজেলা প্রকৌশলীর অফিসে
- Update Time : ০৫:১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: বর্তমান সরকারের বিগত ১০বছরের উন্নয়নের কোনো তথ্য নেই ছাতক উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে।
এই সরকারের আমলে ছাতক উপজেলায় গ্রামীণ রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট বিদ্যালয়ের নতুন ভবনসহ অসংখ্য উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে এলজিইডি কিন্তু তাদের কাছে এগুলোর কোনো তথ্যই নেই।
সামনে জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী নিউজের জন্য ছাতক উপজেলা প্রকৌশলী অফিসে প্রতিবেদক সরাসরি যোগাযোগ করলে প্রকৌশলী আবুল মনসুর মিয়া উপজেলা হিসাবরক্ষক সিদ্দিক মিয়াকে নির্দেশ দেন তথ্য দেওয়ার জন্য। তিনি দাম্ভিকতার সাথে এগুলোর কোনো তথ্য নেই বলে জানান।
এব্যাপারে আবুল মনসুর মিয়া জানান, তিনি বিস্তারিত তথ্য নিয়ে পরবর্তীতে জানানোর চেষ্টা করবেন আপাতত উন্নয়ন মেলার জন্য তৈরি করা সংক্ষিপ্ত কিছু তথ্য ছাড়া কিছুই নেই।



















