সুনামগঞ্জ-৫ অাসনে মাওলানা শফিক উদ্দিন মনোনয়নপত্র কিনেছেন
- Update Time : ০৪:০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারাবাজার) অাসনে খেলাফত মজলিস থেকে ২৩ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম-মহাসচিব জননেতা মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
জানাগেছে, সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারাবাজার) অাসনে বিএনপির একাধিক প্রার্থী ও দলীয় গ্রুপিং এর কারনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ অাসন উদ্ধার করে জোটের ঘরে ফিরিয়ে অানতে খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম-মহাসচিব জননেতা মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিনের বিকল্প নেই।
খেলাফত মজলিসের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট থেকে সুনামগঞ্জ-৫ অাসনে জননেতা মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন নির্বাচন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন তিনি।
বর্তমানে সুনামগঞ্জ-৫ অাসনে মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিনের দলীয় নিজস্ব বিশাল ভোট ব্যাংক রয়েছে। খেলাফত মজলিস কেন্দ্রীয়ভাবে জোটের কাছে ওই অাসনের ব্যাপারে জোড়ালো দাবি করছে বলে খেলাফত মজলিসের নেতারা জানান।



















