সুনামগঞ্জ -৫ আসনে জাতীয় পার্টির মনোয়ন ফরম জমা দিলেন রুহুল আমিন
- Update Time : ০৪:৪১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব রুহুল আমিন।
মঙ্গলবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মনোয়ন ফরম জমা দেন। এসময় জাতীয় পার্টির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে (১১, নভেম্বর) রবিবার মনোয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
আলহাজ্ব রুহুল আমিন ছাতক উপজেলার
দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের বাসিন্ধা। তিনি দীর্ঘদিন ধরে ছাতক-দোয়ারায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলহাজ্ব রুহুল আমিন বলেন, তারুণ্যের প্রতিনিধি হিসেবে সংসদে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধ হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের রাজনীতির মাধ্যমে জনকল্যাণ করে তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করতে বৃহত্তর পরিবেশে কাজ করতে চাই। এ লক্ষ্যেই
দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছি।
জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধ হুসেইন মুহম্মদ এরশাদ চূড়ান্ত মনোনয়ন দিলে তাঁকে আবারও এই আসনটি ফিরিয়ে দেব।



















