সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার ইমন
- Update Time : ০৯:১৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্বরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
সোমবার বিকেলে ঢাকার ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে দলের দপ্তর স¤পাদক ড. আব্দুস সোবহান গোলাপের হাতে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক অ্যাড. নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন , কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমদ, আওয়ামী লীগের সিনিয়র নেতা সুবির তালুকদার বাপ্টু, রেজাউল আলম নিক্কু, জেলা আ.লীগের দপ্তর স¤পাদক নূরে আলম ছিদ্দিকী উজ্জ্বল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক আবুল আজাদ রুমান, সদস্য নিজাম উদ্দিন, শামীম আখঞ্জি, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক গৌতম বণিক, যুবলীগ নেতা জমিরুল হক পৌরব, দোলন আহমদ, শাহেদ আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হক কিরণ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. হারুন, কাজী এনাম, এম এ আরমান অপি প্রমুখ।
মনোনয়ন ফরম জমাদান শেষে ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জানান, দীর্ঘদিন ধরেই তৃনমূলে কাজ করে সুনামগঞ্জে আ.লীগকে সাংগঠনিক ভাবে আমি শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছি, আশা করছি, নেত্রী সুনামগঞ্জ-৪ আসনে আমাকে মনোনয়ন দেবেন এবং মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়লাভ করে নেত্রীকে আসনটি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।



















