জগন্নাথপুরে চেয়ারম্যানকে জুতাপেটার ঘটনাটি নিস্পত্তি
- Update Time : ০১:৫৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ইমানীকে জুতাপেটার ঘটনাটি নিস্পত্তি হয়েছে। ১৮এপ্রিল মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারের মধ্যস্থ্যতায় উভয় পক্ষের সম্মতিক্রমে ঘটনাটি আপোষে নিস্পিত্তি হয়।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আপোষে নিস্পত্তি হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ জানান, উভয়ের দায়েরকৃত কোন অভিযোগ প্রমাণিত হয়নি। সুতরাং তারা আগের মতো জনপ্রতিনিধির দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত-জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ শাহ আবু ইমানী একই ইউনিয়নের ৭ ৮ ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সেলিনা বেগমকে কু-প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় বিগত ৮ মাস ধরে তাঁকে কোন প্রকার বরাদ্দ দেননি চেয়ারম্যান। অবশেষে গত ৮ এপ্রিল শনিবার দুপুরে মহিলা মেম্বার সেলিনা বেগম তাকে বরাদ্দ না দেয়ার কারণ জানতে চেয়ারম্যানের অফিস কক্ষে গেলে চেয়ারম্যান আবু ইমানী অফিসের দরজা লাগিয়ে জোর পূর্বক তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মহিলা মেম্বার সেলিনা বেগম চেয়ারম্যান আবু ইমানীকে জুতাপেটা করেন। এ ব্যাপারে গত ১৩ এপ্রিল মহিলা মেম্বার সেলিনা বেগম বাদী হয়ে চেয়ারম্যান আবু ইমানীকে আসামি করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন। এছাড়া খারাপ আচরণের জন্য মহিলা মেম্বার সেলিনা বেগমকে অনাস্থা করে একটি পৃথক অভিযোগ চেয়ারম্যান ও মেম্বারগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দায়ের করে ছিলেন।



















