সুনামগঞ্জের ৫টি সংসদীয় অাসনে অাওয়ামীলীগের মনোনয়নে আগ্রর্হী প্রার্থীরা আবদেনপত্র সংগ্রহ করতে ঢাকামুখি
- Update Time : ০১:৫৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ আগামী ৯ নভেম্বর (শুক্রবার) শুরু হবে। শুক্রবার সকাল ১০টা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডীর রাজনৈতিক র্কাযালয়ের নতুন ভবন (বাড়ি-৫১, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) থেকে মনোনয়নে আগ্রর্হী প্রার্থীকে আবদেনপত্র সংগ্রহ করতে হবে। দীর্ঘদিন গণসংযোগ ও প্রচারণা শেষে মনোনয়ন প্রত্যাশীরা শেষ মুহূর্তের তদবিরে রাজধানী ঢাকায় ব্যস্থ সময় কাটাচ্ছেন।
সুনামগঞ্জের ৫টি আসনে ক্ষমতাসীন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী কয়েক ডজন। এর মধ্যে সুনামগঞ্জ-১ ও ২ আসনে দলীয় প্রার্থী অর্ধ ডজন করে। যারা একজোট হয়ে বর্তমান এমপির বিরুদ্ধে অবস্থান নিয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। ৫টি আসনের কয়েক ডজন প্রার্থী প্রচারণা শেষ করে এখন ঢাকামুখি। শেষ মুহূর্তের তদবির ও লবিং সময় কাটাচ্ছেন তারা। কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়ে সহযোগিতা চাইছেন।
জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী জুনেদ আহমদ বলেন, দীর্ঘদিন ধরেই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকারের উন্নয়ন কর্মকা- জানান দিতে মাঠে ছিলাম। হাট-বাজার গ্রামে গ্রামে উন্নয়ন কর্মকান্ড প্রচার করেছি, ৯তারিখ ঢাকায় যাব মনোনয়নপত্র সংগ্রহ করতে। আশা করছি দলীয় সভানেত্রী আমাকে নিরাশ করবেন না।
কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদক বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ-ধর্মপাশা) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শামীমা শাহরিয়ার বলেন, ১৮বছর হাওরাঞ্চলের মানুষে সঙ্গে আমার বসবাস, তাদের সুখে-দুঃখে পাশে ছিলাম। আমি মনোনয়নের জন্য না, দলের কর্মী হিসেবে দিনের পর দিন মাঠে ছিলাম। মনোনয়নপত্র সংগ্রহ করবো, বাকিটা দলীয় প্রধানের হাতে।
সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারা) আসনের মনোনয়ন প্রত্যাশীরা ফরিদ আহমদ তারেক বলেন, বেশ কয়েকদিন ঢাকায় ছিলাম, (মঙ্গলবার) আসছি, আবার বৃহস্পতিবার মনোনয়ন ফরম কেনার জন্য ঢাকায় যাবো। আমার দলের প্রতি ত্যাগ, শ্রম, ঘাম কেন্দ্র অবহিত আছে, আশা করছি দলীয় মনোনয়ন পাব।



















