প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. স্মরণে ওসমানীনগরের শেরপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৯:২৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার, নাস্তিক মুরতাদবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেট-এর প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. স্মরণে ওসমানীনগরের ইত্তেহাদুল উলামার আয়োজনে সোমবার (৫ নভেম্বর) বিকেলে জামেয়া ইসলামিয়া কাসিমুল উলুম আওরঙ্গপুর, শেরপুরে প্রিন্সিপাল হাবিবুর রহমান রহ. এর জীবনও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জামেয়া আওরঙ্গপুরের মুহাদ্দিস মাওলানা রুম্মান আহমদের সঞ্চালনায় শতশত ছাত্রশিক্ষক এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া কাজিরবাজার, সিলেটের সিনিয়র মুহাদ্দিস, মাওলানা শাহ মমশাদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল রহ. এর সাহেবযাদা মুফতি ইউসুফ রহমান। বক্তব্য রাখেন, জামেয়া আওরঙ্গপুরের শায়খুল হাদিস মাওলানা গিয়াস উদ্দীন। মাওলানা রায়হান উদ্দীন। মাওলানা আব্দুল হামিদ। জামেয়া মাদানিয়ার ফুযালা মুফতি ওযীরুল ইসলাম। মুফতি মাহবুব আল বারী। মাওলানা নাসির আল হাদী। মাওলানা আমীর হুসাইন। মাওলানা এবাদুর রহমান। মৌলভী লায়েছ আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মমশাদ আহমদ বলেন, প্রিন্সিপাল হাবীবুর রহমান রহ. নাস্তিক মুরতাদবিরোধী আন্দোলন যেভাবে করে গেছেন, ঠিক তেমনিভাবে আমাদেরকেও কোরআন সুন্নাহের উপর কোনো আক্রমণ আসলে, কেউ কোনো কটুক্তি করলে এদেরকে নির্মূলে ঝাঁপিয়ে পড়তে হবে। তাঁর চেতনা লালন করে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতি ইউসুফ রহমান বলেন, আব্বাজান রহ. নামাযের খুব পাবন্দ ছিলেন। যেখানেই নামাযের সময় হয়ে যেত, সেখানেই নামায আদায় করতেন। এখন মন্ত্রীর সাথে মিটিংয়ে থাকুন আর এমপির সাথে। আমাদেরকেও তাঁর কাজগুলোর প্রতি মনোনিবেশ করে বাকী যা কাজ আছে, আঞ্জাম দিতে হবে। এছাড়া আলোচনা ও দোয়া মাহফিলের বক্তাগন প্রিন্সিপাল রহ. এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আত্মার মাগফিরাত কামনা করেন।
আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জামেয়া মাদানিয়ার সাবেক ছাত্র সৈয়দ শাব্বির আহমদ, জামেয়া মাদানিয়ার ফুযালা শাহ জিল্লুল হক, জামেয়া মাদানিয়ার প্রাক্তন ছাত্র আবুল খয়ের চৌধুরী, শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ি তনজব মিয়া, মানিক উল্লাহসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
প্রিন্সিপাল রহ. এর জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রত্যয় ইসলামি শিল্পীগোষ্ঠি একটি ইসলামি সঙ্গীত পরিবেশনা করেন। পরিশেষে জামেয়া আওরঙ্গপুরের নির্বাহী মুহতামিম মাওলানা হাবীবুর রহমানের মোনাজাতের মাধ্যমে আলোচনা ও দোয়া মাহফিল সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি



















