১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে পুলিশের অভিযানে গ্রেফতার ৬
- Update Time : ০১:১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়। গ্রেফতারকৃতরা হল দক্ষিন খুরমা ইউনিয়নের মর্যাদ গ্রামের মৃত আব্দুল মানিকের পুত্র আমির আলী, জাউয়াবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত সামছুদ্দিনের পুত্র সালেহ আহমদ, সাদারাই গ্রামের মৃত রহমত আলীর পুত্র সোনা মিয়া, রহমত উল্ল¬াহর পুত্র ছালিক মিয়া, মৃত আব্দুর রহমানের পুত্র নুরু মিয়া ও ছাতারপই গ্রামের জামাল খার পুত্র আছমত আলী। গোপন সংবাদের ভিত্তিতে নিজ-নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।



















