১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ-সিলেট সড়ক : খুঁটি ভয়ঙ্কর

  • Update Time : ০৬:৪৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
  • / ১০ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুঁটি ফেলে কারণে যানজট সৃষ্টি পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অতিরিক্ত ওজন নিয়ে খুঁটি বোঝাই লরি চলাচলে সড়কের অনেক জায়গাই দেবে যাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ থেকে বার বার চিঠি পাঠানো হলেও তা কানে তুলছে না বিদ্যুৎ বিভাগের দুটি প্রতিষ্ঠান।

সরেজমিনে ঘুরে দেয়া যায়, সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর। দপ্তরের প্রাঙ্গন থেকেই শুরু সুনামগঞ্জ-সিলেট আন্ত:জেলা সড়ক। আর সেখান থেকেই সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে পল্লী বিদ্যুৎ সমিতির সরবরাহ লাইনের খুঁটি(খাম্বা) ফেলে রাখা শুরু। পল্লী বিদ্যৎ সমিতি ছাড়াও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুঁটিও সড়কের পাশে ফেলে রাখা হয়েছে। সড়কের পাশে ফেলে রাখা খুঁটি প্রতিদিন বড় বড় লরি দিয়ে উঠানো-নামানো হচ্ছে। সড়কের অর্ধেকের বেশি জায়গা দখল করে এসব খুটি উঠানো-নামানো হয়। এতে প্রতিদিনই সড়কে যানজট দেখা দেয়। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সাধারণ মানুষ আহত হচ্ছে।

এদিকে অতিরিক্ত ওজন নিয়ে লরি চলাচলের কারনে বিভিন্ন স্থানে সড়ক দেবে যাচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তারা জানিয়েছে, খুঁটি উঠানো ও নামানোর কারণে এনমিতেই সড়কের অবস্থা বেহাল অন্যদিকে অতিরিক্ত ওজনবাহী লরির চলাচলে সড়কের বেশি ক্ষতি হচ্ছে।

সদর উপজেলার হালুয়ারগাও এলাকার শাহিন মিয়া জানান, ফেলে খুঁটির কারণে প্রায় সময়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, মানুষ হতাহত হচ্ছে। এসব খুটি নিয়ে সড়কে চলাচলকারী মানুষজন আতঙ্কিত থাকেন সবসময়।

দিরাই রাস্তার মোড় এলাকার গাড়ি চালক ইকবাল মিয়া বলেন, খুঁটির কারণে আমাদের গতি কমিয়ে গাড়ি চালাতে হয়, অনেক সময় দুটি গাড়ি পাশাপাশি চলতে পারে না। নিদিষ্ট গন্তব্যে যেতে আমাদের অতিরিক্তি সময় লাগছে। তিনি আরো বলেন, রাতের বেলা ফেলা রাখা খুঁটি গুলো ভয়ঙ্কন মনে হয়। দ্রুত খুটি গুলো না সড়ালে যেকোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের খুটি রাখার কারণে এবং অতিরিক্ত ওজন লরি চলাচল করায় সড়কের অনেক জায়গায় দেবে যাচ্ছে, সড়ক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া যত্রতত্র সড়কে খুটি গুলো উঠানে- নামানো হচ্ছে, এতে বিভিন্ন জায়গায় যানজট দেখা দিচ্ছে। আমরা বার বার এই প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে খুঁটি সড়াতে এবং অতিরিক্ত ওজনের লরি চলাচল বন্ধ করার জন্য। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
এব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা কোন মন্তব্য করতে রাজি হননি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ-সিলেট সড়ক : খুঁটি ভয়ঙ্কর

Update Time : ০৬:৪৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮