ছাতকে নতুন জিয়াপুর মাদ্রাসায় প্রবাসী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন
- Update Time : ০৭:৪৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
হাসান অাহমদ, ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের সিংচাপইড় ইউনিয়নের নতুন জিয়াপুর দাখিল মাদ্রাসায় পি.ডি.সি ও জে.ডি.সি পরীক্ষার্থীদের সফলতা কমানায় দোয়া মাহফিল ও দুই প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে মাদ্রাসার হলরুমে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অলিউর রহমান আলেক। প্রধান শিক্ষক মাওলানা জাকারিয়া আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সিলেট গাজীরপাড়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুফতি জহুরুল ইসলাম সিরাজী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ইটালি প্রবাসী এমরানুল হক, উমান প্রবাসী আশাবুল হক। আরো অতিথি’র বক্তব্য রাখেন মাওলানা শাহ আলম মোহাম্মদ সালমান ফার্সি, এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আমরুজ মিয়া, সুরুজ আলি, ওয়াছির আলী, আরস আলী, জিলু মিয়া, নুরুল ইসলাম প্রমূখ।
পরিশেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।





























