০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বিরুদ্ধে ‌‘গায়েবি মামলা’ ভাবমূর্তি নষ্ট হচ্ছে পুলিশের: হাইকোর্ট

  • Update Time : ০৮:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘গায়েবি মামলা’ তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শুরু হয়েছে। শুনানিকালে কয়েকটি মামলার এজাহার পর্যবেক্ষণ করে হাইকোর্ট বলে, এ ধরনের মামলায় পুলিশের ইমেজ ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। আদালত বলে, খন্দকার মাহবুব বারের সিনিয়র আইনজীবী। তিনিও ককটেল মেরেছেন? এটা হাস্যকর। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ মন্তব্য করেন।

এ পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী একরামুল হক টুটুল বলেন, উনি তো আইনজীবীই নন। একটি রাজৈনৈতিক দলের পদধারী। তখন আদালত বলেন, এটা কী বললেন, তিনি রাজনীতি করতে পারবেন না এটা তো আইনে নেই। আর আগে আইনজীবীরাই বেশি রাজনীতিতে যুক্ত ছিল।

এর আগে রিটের শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন। তিনি বলেন, যেসব গায়েবি মামলা হয়েছে সেগুলোর অভিযোগ একই। গতবাধা।

শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। তাকে উদ্দেশ্য করে আদালত বলে, আপনি যদি নির্দেশনা দিতেন তাহলে এ ধরনের মামলা হত না। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিএনপির বিরুদ্ধে ‌‘গায়েবি মামলা’ ভাবমূর্তি নষ্ট হচ্ছে পুলিশের: হাইকোর্ট

Update Time : ০৮:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮