ছাত্র মজলিস কুলাউড়া উপজেলার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ সম্পন্ন
- Update Time : ০৯:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আহমদ সামসুদ্দীন বলেন, মুসলিম নিধনের জন্য বিশ্বব্যাপী গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের কে মুসলিম বিশ্বের প্রকৃত ইতিহাস জেনে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সামাজে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন জ্ঞান-বিজ্ঞানের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বর্তমান ছাত্র সমাজকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। তিনি ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে ছাত্র মজলিস কুলাউড়া উপজেলার ২০১৮-১৯ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হোন সৈয়দ মাহবুবুর রহমান ও সেক্রেটারী মনোনীত হোন জাহিদুল ইসলাম রাহী। ৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলা মজলিস মিলনায়তনে ছাত্র মজলিস কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে অায়োজিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ শাখা সভাপতি সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও জাহিদুল ইসলাম রাহীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার প্রচার ও ইস্কুল বিষয় সম্পাদক মোজাহিদুল ইসলাম মামুন, মৌলভীবাজার জেলা ছাত্র মজলিসের সদস্য হাসান খান প্রমূখ। বিজ্ঞপ্তি






















