০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ৫টি চোরাই গরু’সহ আটক ১

  • Update Time : ০৬:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ৫টি চোরাই গরু’সহ ১ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন জনতা। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিল পুর গ্রামে এঘটনা ঘটে। আটককৃতের নাম মাশুক মিয়া (৩২)। সে আকিলপুর গ্রামের মৃত মকতছির আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মনিগাত্তি গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র আতাউর রহমানের গোয়াল ঘর থেকে তার ৫টি গুরু চুরি করে আকিলপুর গ্রামের মৃত শুকুর আলীর পুত্র রফিক আলীর বাড়িতে গুরুগুলো রাখে চোরেরা। এরপর বুধবার রাত সাড়ে ৮টায় রফিজ আলী, মাশুক মিয়া ও একই ইউনিয়নের রাজাপুর গ্রামের মনা উল্লাহর পুত্র সিরাজ মিয়া ওই চোরাই গরুগুলো বাড়ি থেকে রের করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করার চেষ্টা করেন স্থানীয় জনতা। এসময় রফিজ আলী ও সিরাজ মিয়া দৌড়ে পালিয়ে গেলে মাশুক মিয়াকে আটক করেন জনতা।। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধারকৃত চোরাই গরুগুলো আকিলপুর গ্রামের মঈন উদ্দিনের জিম্মায় রাখায় রেখে ও মাশুক মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত ৫টি গরুর আনুমানিক মূল্য প্রায় ২লাখ টাকা হবে।
গরু উদ্ধার ও ১জনকে আটকের সত্যতা স্বীকার করেছেন থানার এসআই সফিকুল ইসলাম বলেন, এঘটনায় ছাতক থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত আসামী মাশুক মিয়াকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ৫টি চোরাই গরু’সহ আটক ১

Update Time : ০৬:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮