০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানী হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩

  • Update Time : ০২:৫৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাইশা আক্তার নামের ১১ মাসের এক শিশুকে অপহরণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০১ অক্টোবর) রাতে নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে শিশু মাইশাকেও। এমন তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব। গ্রেফতারদের মধ্যে রয়েছেন- মো. বাদশা মিয়া (২৫), ফারজানা আক্তার সাখী (২২) ও শিউলী বেগম (২২)। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, অপহৃত মাইশা মোগলাবাজার থানার নৈখাই গ্রামের বাসিন্দা ফজলু মিয়ার মেয়ে। তাকে গত ২৭ সেপ্টেম্বর দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার বর্হিবিভাগ থেকে অপহরণ করা হয়। পরবর্তীতে মাইশার মা মোছাম্মদ সুমি বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে সোমবার রাত সাড়ে নয়টার দিকে সিলেটের শাহপরান থানার হাতিমবাগ এলাকায় অভিযান চালিয়ে বাদশা মিয়া ও ফারজানা আক্তার সখীকে গ্রেফতার করা হয়। একই বাসা থেকে অপহৃত মাইশাকে উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে নগরীর লালদিঘিরপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিউলী বেগমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ওই কর্মকর্তা জানান, ওসমানী মেডিকেল থেকে মাইশাকে অপহরণ করে গ্রেপ্তারকৃত শিউলী বেগম। পরে বাদশা মিয়া ও সাখীর কাছে মাইশাকে বিক্রি করে দেয় সে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানী হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩

Update Time : ০২:৫৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮