১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ইনজেকশনে শিশু নিহতের পর থেকে ফার্মেসী বন্ধ করে ডাক্তার পলাতক

  • Update Time : ০২:৪১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে খতনা করতে গিয়ে ডাক্তারের দেওয়া ইনজেকশনে নিহত শিশু তানভীর আহমদের লাশ ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বাদ মাগরিব দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের টিলা মাওনপুর গ্রামের নিজ বাড়িতে জানাযার নামাজ শেষে তানভীর আহমদের দাফন সম্পন্ন করা হয়। এঘটনায় নিহত শিশুর স্বজনেরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, ঘটনার পর থেকে ফার্মেসী বন্ধ করে পলাতক রয়েছে অভিযুক্ত ওই প্যারামেডিক চিকিৎসক এম এ রহিম। অন্যদিকে, এ ঘটনাকে ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল।
প্রস্রাবে সমস্যা দেখা দেওয়ায় খতনা দিতে শিশু তানভীর আহমদকে নিয়ে তার মা গত বৃহস্পতিবার বিকেল ৫টায় বিশ্বনাথ উপজেলার সদরের কলেজ রোডস্থ রহিম মেডিকেল সেন্টার-এ (ফার্মেসী) আসেন। এসময় রহিম মেডিকেল সেন্টারে স্বত্বাধিকারী প্যারামেডিক চিকিৎসক এম এ রহিম খতনা করতে তানভীর আহমদের পুরুষাঙ্গে এনেসথেসিয়া ইনজেকশন দেওয়ার সাথে সাথে তার (তানভীর) খিঁচুনী উঠে যায় এবং মুখ দিয়ে ফেঁনা বের হতে থাকে। এরপর তানভীরের মা ও সাথে থাকা স্বজনেরা তাকে দ্রুত সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। তানভীরের মৃত্যু মেনে নিতে না পেরে স্বজনেরা তাকে নিয়ে ইবনে সিনা হাসপাতাল ও পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ভূল ইনজেকশনে শিশুটির মৃত্যু হয়েছে দাবি করে চিকিৎসক এম এ রহিমকে দায়ী করে বৃহস্পতিবার রাত ১২টায় শিশু তানভীরের লাশ নিয়ে তার স্বজনেরা বিশ্বনাথ থানায় আসেন। এসময় থানা পুলিশ লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার বাদ মাগরিব শিশুটির দাফন সম্পন্ন করা হয়।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ইনজেকশনে শিশু নিহতের পর থেকে ফার্মেসী বন্ধ করে ডাক্তার পলাতক

Update Time : ০২:৪১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮