১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৫ জুয়ারিকে আদালতের অর্থদন্ড
- Update Time : ০৮:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ জুয়ারিকে অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানাগেছে, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান ও এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মজিদপুর গ্রামের কলমদর আলীর ছেলে স্বাধীন মিয়া (৪৫), একই গ্রামের তারিফ উল্লার ছেলে দুদু মিয়া (৩৮), ইলিয়াছ মিয়ার ছেলে লতিফুর রহমান (৩০), তৈয়ব উল্লার ছেলে আবু বক্কর (৩৭) ও ওয়ারিছ উল্লার ছেলে দিলু মিয়া (৪৬) সহ ৫ জুয়ারিকে আটক করেন। গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনপ্রতি ১ হাজার টাকা করে অর্থদ- দিয়ে আটককৃত জুয়ারিদের ছেড়ে দেন।




























