১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের জেলাপ্রশাসক নুমেরী জামান চলে যাচ্ছেন
- Update Time : ০৮:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেটের জেলাপ্রশাসক নুমেরী জামান চলে যাচ্ছেন। তাঁর স্থলে সিলেটের জেলাপ্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম।
সিলেটসহ আরও ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জয়পুরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পটুয়াখালী, চাঁদপুর, দিনাজপুর, মেহেরপুর, কুড়িগ্রাম ও সিলেটে নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।এর আগে গত ২৩ সেপ্টেম্বর ১০ জেলায় ডিসি পদে পরিবর্তন আনা হয়েছিল।
সিলেটের জেলাপ্রশাসক নুমেরী জামান আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়েই ফিরে যাচ্ছেন বলে জানা গেছে। নুমেরী জামান জেলাপ্রশাসক হয়ে সিলেটে এসে ছিলেন গত মার্চ মাসে। তার আগে ডিসি ছিলেন মো. রাহাত আনোয়ার। তাকে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক করা হয়ে ছিলো।






















