১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপলুর সমর্থনে ডন শেখ হাসিনার প্রার্থীকে নির্বাচিত করতে হবে
- Update Time : ১১:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
রশিদ অাহমদ :: বাংলাদেশের প্রথম পররাষ্টমন্ত্রী অাবদুস সামাদ অাজাদের সুযোগ্য উত্তরসুরী অাজিজুস সামাদ অাজাদ ডন বলেছেন, উন্নয়নের প্রতিক, স্বাধীনতার প্রতিক নৌকাকে বিজয়ী করতে সবাইকে ঘর থেকে বের হয়ে নেত্রীর উন্নয়ন প্রচার করতে হবে। মানুষের অাস্তা অর্জন করতে হবে। গোলাপগঞ্জ শহরকে উন্নত শহরে পরিণত করতে পাপলুর বিকল্প নেই। তিনি মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার উপনির্বাচনে জাকারিয়া অাহমদ পাপলুর সমর্থনে জনসভায় এ কথা বলেন। পৌর নাগরিক কমিটির সভাপতি ইসহাক অালীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা অাওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, শিক্ষা সম্পাদক কবির উদ্দিন, সদস্য অাজমল অালী, লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমএ জলিল। উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদ সদস্য হাসিনা বেগম, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া।






















