সিলেট জেলা চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা ক্রীড়াচক্র
- Update Time : ০৭:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টর্নামেন্টের ফাইনাল খেলায় সিলেট জেলায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বনাথ উপজেলা ক্রীড়াচক্র। আজ শনিবার (২২সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর উপশহরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় কানাইঘাট উপজেলা ক্রীড়াচক্রকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরব অর্জন করে বিশ্বনাথ উপজেলা ক্রীড়াচক্র।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক নুমেরি জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপ-সচিব সারওয়ার হাসান, পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, বিশ্বনাথ ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ছয়ফুল হক চেয়ারম্যান প্রমুখ।






















