০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য সফরে গেলেন বিশ্বনাথ আ’লীগ সভাপতি পংকি খান
- Update Time : ০৫:২১:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: চিকিৎসা, আত্মীয় স্বজন ও দলীয় নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য গেলেন সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পংকি খান।
তিনি শনিবার সকালে যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। সময় সল্পতার কারণে তিনি সবাইকে বলে যেতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তার সুস্থতা ও শান্তিপূর্ণ সফরের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
যুক্তরাজ্যে সফরকালে পংকি খান বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।
























