১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে একই রাতে দুটি মোটরসাইকেল চুরি : মামলা

  • Update Time : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে একই রাতে বাসার গ্রীল কেটে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১সেপ্টেম্বর) রাতে উপজেলার জানাইয়া গ্রামের চন্দ্র মহল নামের বাসা থেকে গ্রীল কেটে এদুটি মোটরসাইকেল নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় (২সেপ্টেম্বর) মোটরসাইকেল মালিক রিপন সাওয়াল থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। যার নং-২। সেই সাথে অপর মোটরসাইকেল মালিক করিমউদ্দিনও থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ১০৯।
মামলা ও সাধারণ ডায়েরী দায়েরের ৭দিন অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেফতার অথবা মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ।
মামলা ও ডায়েরী সূত্রে জানাগেছে, জানাইয়া গ্রামের চন্দ্র মহল থেকে গত ১ সেপ্টেম্বর রাতে বীকন ফার্মাসিউটিক্যাল এর এরিয়া ম্যানেজার রিপন সাওয়ালের ১০০ সিসি হিরো মোটরসাইকেল ছুরি হয়। যার রেজি নং ঢাকা মেট্রো হ-৪৩৫৮৬১। অপর করিমউদ্দিনের মোলভীবাজার হ-১২৭৫৫৯ নাম্বারের হিরো গ্লামার মোটরসাইকে চুরি হয়। তারা দু’জনই দীর্ঘদিন ধরে চন্দ্র মহল নামের ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
ওইদিন রাতে বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মোটরসাইকেল চোর। এসময় দরজা খুলে ও কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে মোটরসাইকেলগুলো নিয়ে যায়। পরদিন (২সেপ্টেম্বর) মোটরসাইকেলের দুই মালিক থানায় মামলা ও সাধারণ ডায়েরী করেন। কিন্তু ওই মামলা ও সাধারণ ডায়েরী দায়েরের দীর্ঘ ৭দিন অতিবাহিত হলেও মোটরসাইকেল চোর গ্রেফতার কিংবা চুরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে একই রাতে দুটি মোটরসাইকেল চুরি : মামলা

Update Time : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮