স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন। ১০এপ্রিল সোমবার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ।

এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




























